আমাদের চট্টগ্রাম

সীতাকুণ্ডে হৃদয়বিদারক ঘটনা: ইকোপার্ক থেকে উদ্ধার আহত শিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্ক থেকে গলায় ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার করা এক শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার চাচা মো. রমিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, আজ সকালে রাস্তা সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা সীতাকুণ্ড ইকোপার্ক থেকে শিশুটিকে গলা কাটা অবস্থায় উদ্ধার করে। উদ্ধারের পর শিশুটিকে তার বাবা-মায়ের সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় শিশুটির মা রাতেই অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, শিশুটির বাড়ি কুমিরা ইউনিয়নের মাছজিদ্দা (মাস্টারপাড়া) এলাকায়। তার বাড়ি থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। এত ছোট শিশু কীভাবে একা ইকোপার্কের এত গভীরে পৌঁছেছিল, কেউ তাকে তুলে নিয়ে গেছে কিনা, নাকি এই নৃশংস আক্রমণ পূর্বপরিকল্পিত ছিল তা তদন্ত চলছে।