সিলেটে দুই কিশোরের মধ্যে বিরোধের জের ধরে সংঘর্ষ
সিলেটের টুকেরবাজারে দুই কিশোরের বিরোধের জের ধরে বেশ কয়েকটি গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, দুই কিশোরের মধ্যে মৌখিক বাগবিতণ্ডার জের ধরে প্রথমে কুমারগাঁও ও সাহেবের গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে আশেপাশের গ্রামের লোকজনও এতে যোগ দেয়। উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপে বেশ কয়েকজন আহত হন। প্রায় এক ঘন্টা ধরে সংঘর্ষ চলে। এ সময় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সংঘর্ষের সময় দোকানপাটও ভাঙচুর করা হয়।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

