সাতক্ষীরায় ফেসবুকে স্কুলছাত্রীকে অপমান করার অভিযোগে যুবককে মারধর
সাতক্ষীরার শ্যামনগরে ফেসবুকে এক স্কুলছাত্রীকে অপমান ও হয়রানি করার অভিযোগে এক যুবককে মারধর করেছে স্থানীয় যুবকরা। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কালবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে নিয়ে ফেসবুকে কটু মন্তব্য করেছিলেন এক যুবক। এ নিয়ে স্কুলের ছাত্রছাত্রীসহ স্থানীয়রা ক্ষুব্ধ হয়। পরে ঘটনাস্থলে যুবককে পাওয়া গেলে স্থানীয় যুবকরা তাকে মারধর করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, বিষয়টি নিয়ে কেউ থানায় অবহিত করেনি। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে সংঘর্ষ রোধে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

