বিবিধ

সাতক্ষীরায় নসিমন উল্টে ২ জন নিহত

সাতক্ষীরার পাটকেলঘাটায় গরু বোঝাই একটি নসিমন উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আরও একজন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কুমিরা বালিগড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ইশর আলী ও মোতালেব। তারা সাতক্ষীরা সদরের ধুলিহার ইউনিয়নের বাসিন্দা। দুজনেই গরু ব্যবসায়ী।
স্থানীয়রা জানিয়েছেন, নসিমনটি ধুলিহার এলাকা থেকে খুলনার খরনিয়া গরুর বাজারে চারটি গরু নিয়ে যাচ্ছিল। হঠাৎ চাকা ফেটে যাওয়ায় নসিমনটি খাদে উল্টে যায়। গরু ব্যবসায়ী ইশর আলী পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেক ব্যবসায়ী মোতালেবের মৃত্যু হয়। পাটকেলঘাটা থানা পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসা চলছে।