সচিবালয়ে আজ উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ আজ সচিবালয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০:৩০ মিনিটে সচিবালয়ের নবনির্মিত ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর আগে, গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩তম তলায় মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়।

