জাতীয়

সচিবালয়ের নতুন ভবনে আগুন

রাজধানীর সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আজ রবিবার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সচিবালয়ের নতুন ভবনে আগুন লেগেছে। দুপুর ২টার দিকে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ভবনের ১০ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, ভবনে আগুন লাগার পরপরই সেখানে কর্মরত সকলেই দ্রুত নেমে আসেন। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।