জাতীয়

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৩তম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল ওয়াকআউট করেছে। আজ বুধবার (১ এপ্রিল) জামায়াতে ইসলামী ও ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) সহ বিরোধী দলের সদস্যরা বিকেল সাড়ে ৫টার দিকে ওয়াকআউট করেন।
জানা গেছে, সাংবিধানিক সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের বিষয়ে সংসদে দীর্ঘ আলোচনা সত্ত্বেও বিষয়টির সমাধান হয়নি। প্রতিবাদে বিরোধী দলের সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
১৩তম জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ শুরু হয়েছিল। প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন। এ ছাড়া, আজই প্রথমবার সংসদে কোনো একটি ইস্যুতে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করলেন।