জাতীয়

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর বিষয়ে সভা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএ) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মুস্তফা মাহমুদ সিদ্দিক সভায় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকাল ৯টার কিছু পরে বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে পৌঁছান।