আন্তর্জাতিক

লেবাননে আরও চার ইসরায়েলি সৈন্য নিহত

আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ লেবাননে আরও চার ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুজনের বয়স ২১ বছর এবং একজনের বয়স ২২ বছর।
চতুর্থ সৈন্যের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি, কারণ জানা গেছে যে “তার নাম প্রকাশের জন্য এখনও অনুমতি পাওয়া যায়নি।” ২ মার্চ থেকে ইসরায়েল লিতানি নদীর দক্ষিণে তার সামরিক আগ্রাসন বাড়িয়েছে। এরপর থেকে সেখানে অন্তত ১০ জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে।