আন্তর্জাতিক

রাশিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৩ জন নিহত

পূর্ব রাশিয়ার আমুর অঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন, কর্তৃপক্ষ গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) নিশ্চিত করেছে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আমুর অঞ্চলের সরকার এক বিবৃতিতে জানিয়েছে যে, আগের দিন রাডার থেকে নিখোঁজ একটি বেসরকারি হেলিকপ্টার ‘রবিনসন’ উদ্ধার করা হয়েছে। তবে বিমানটিতে থাকা কোনও যাত্রী বেঁচে নেই। বিবৃতিতে বলা হয়েছে যে, অঞ্চলের রোমনেনস্কি জেলায় নিখোঁজ হেলিকপ্টারের অনুসন্ধান অভিযান শেষ হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সময়, ধ্বংসাবশেষ এবং তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে পূর্ব-সাইবেরিয়ান পরিবহন প্রসিকিউটরের কার্যালয় পৃথক বিবৃতিতে নিশ্চিত করেছে যে হেলিকপ্টারটি মৃত পাইলটের। হেলিকপ্টারটি ওড়ানোর জন্য তার অনুমতি ছিল না। তারা আরও বিশ্বাস করে যে বিমানটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়নি।