দেশজুড়ে

রাজধানীর যাত্রাবাড়ীতে মাদক ব্যবসায়ী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের হাতে মেহেদী হাসান অপু নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রবিবার (৮ মার্চ) রাত ৯টার পর যাত্রাবাড়ীর একটি সবজির দোকানে অপুকে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত অপু দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। সিআইডি ক্রাইম সিন হত্যা মামলায় আলামত সংগ্রহ করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পর নিহতের পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। এক ঘন্টা পর তারা যাত্রাবাড়ী সবজির বাজারে লাশ রেখে পালিয়ে যান।