রাজধানীর মহাখালীতে এক কলেজ ছাত্রের আত্মহত্যা
রাজধানীর মহাখালীতে একটি ভাড়া বাসা থেকে এক কলেজের ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে মহাখালী কাঁচাবাজারে নিজের বাড়িতে সে আত্মহত্যা করে। জানা গেছে, নিহতের নাম ইশতাক আহমেদ (২১)। সে চাঁদপুর জেলার মতলব উপজেলার তালুকদার বাড়ির আফজাল হোসেনের ছেলে।
নিহতের চাচাতো ভাই মো. রাশেদ জানান, গতকাল রাতে মহাখালী কাঁচাবাজারে নিজের বাড়িতে ফ্যানের সাথে গলায় কাপড় জড়িয়ে সে আত্মহত্যা করে। পরে তার স্বজনরা তাকে খুঁজে পেয়ে পুলিশে খবর দেয়। উদ্ধারের পর রাত ১:১৫ টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, “নিহত ইশতাক তেজগাঁও কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করছিলেন। তবে কেন তিনি এমনটি করেছিলেন সে সম্পর্কে আমি কিছুই জানতে পারিনি।” এদিকে, ঢামেক হাসপাতাল থানার ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, “লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”

