দেশজুড়ে

রাজধানীতে ৪৭টি খুলি, হাড় ও কঙ্কাল উদ্ধার

রাজধানীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ৪৭টি মানুষের খুলি ও হাড়সহ একটি কঙ্কাল চুরিকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ এই বিশেষ অভিযান পরিচালনা করেছে।
গতকাল সোমবার (৯ মার্চ) রাতে, ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মানুষের কঙ্কাল ও হাড় চুরির সাথে জড়িত। উদ্ধার হওয়া খুলি ও হাড়ের উৎস এবং এই চক্রের সাথে আর কারা জড়িত তা তদন্ত শুরু হয়েছে।