দেশজুড়ে

রাজধানীতে জ্বালানি সংকট তীব্র হচ্ছে, পাম্পে যানবাহনের সারি

জ্বালানি সংকট তীব্র হচ্ছে। আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ও পাম্পে পরিবহন চালক ও মালিকরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) ভোর থেকেই মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা জ্বালানি নেওয়ার জন্য পাম্পগুলোতে ভিড় করছেন। এতে রাস্তার এক অংশে যানজটের সৃষ্টি হয়েছে। যার প্রভাব পার্শ্ববর্তী এলাকাতেও ছড়িয়ে পড়েছে।
পাম্প কর্মকর্তারা জানিয়েছেন, দুপুরের মধ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা ডিপো থেকে জ্বালানি সরবরাহ করা হবে। চালকরা জানিয়েছেন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তারা প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন না। পাম্প কর্মকর্তারা আরও জানান, জ্বালানির দাম বাড়ার সম্ভাব্য গুজবের কারণে জ্বালানি মজুত করার প্রবণতা দেখা যাচ্ছে।