জাতীয়

মিরপুরের প্যারিস খালে পরিষ্কার অভিযান শুরু

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক মিরপুরের পল্লবী এলাকার প্যারিস খালে পরিষ্কার অভিযান উদ্বোধন করেছেন। আজ সোমবার (২ মার্চ) সকাল ১১টার দিকে তিনি এই অভিযানের উদ্বোধন করেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এ সময় উপস্থিত ছিলেন। তিনি বলেন, খালের উভয় পাশে অবৈধ বসতি থাকায় এখনই খনন কাজ সম্ভব নয়। ঈদের পর স্থানীয়দের সাথে আলোচনা করে খালের খনন কাজ শুরু হবে।
আমিনুল হক বলেন, অবৈধ দখলের কারণে প্যারিস খাল হারিয়ে যাচ্ছে। ফলে মিরপুরের একটি বড় অংশ জুড়ে জলাবদ্ধতা দেখা যাচ্ছে। খাল সংরক্ষণ বর্তমান সরকারের অগ্রাধিকার। তবে খাল পাড়ের বাসিন্দারা জানিয়েছেন যে, তারা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন। পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ করা হলে তাদের খোলা আকাশের নীচে ‘স্থান’ নিতে হবে।