মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে গুলিবর্ষণ, ২ জন নিহত
মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির একটি ছাত্রাবাসে গুলিবর্ষণে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) ঘটনাটি ঘটে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে যে, ঘটনার পর পুরো ক্যাম্পাসে লকডাউন জারি করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে যে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও নিহতদের পরিচয় বা আহত ব্যক্তির শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য প্রকাশ করেনি। বিশ্ববিদ্যালয় জানিয়েছে যে, তারা সাউথ ক্যারোলিনা রাজ্য আইন প্রয়োগকারী বিভাগকে ঘটনাটি তদন্তের দায়িত্ব দিয়েছে। সাউথ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটিতে ৩,০০০ এরও বেশি শিক্ষার্থী রয়েছে। এটি অরেঞ্জবার্গ শহরের দুটি ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি।

