আন্তর্জাতিক

মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইরান

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ জানিয়েছে, ইরানের সদ্য উৎক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে মধ্য ইসরায়েলে বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়। পুলিশ জানিয়েছে, তেল আবিবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে বলে খবর পাওয়া গেছে। তবে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, যেসব এলাকায় আঘাত হানার খবর পাওয়া গেছে, সেখানে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। আইডিএফ-এর একজন মুখপাত্র বলেছেন, ক্ষতির ধরন দেখে মনে হচ্ছে এটি ক্লাস্টার যুদ্ধাস্ত্রের আঘাত।