জাতীয়

ভোটের দিন মেট্রো রেল চলাচলের বিষয়ে নতুন সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটারদের যাতায়াতের সুবিধার্থে নির্ধারিত সময়সূচীর বাইরে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল অপারেটর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। গতকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।
ডিএমটিসিএল পরিচালক (প্রশাসন) একেএম খায়রুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা মাথায় রেখে আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভোটের দিন মেট্রো রেল চলাচল স্বাভাবিক থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, ভোটারদের যাতায়াতের সুবিধার্থে ভোটের সময় স্বাভাবিক সময়সূচীর বাইরে মেট্রো ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।