বাহরাইনের মার্কিন বিমান ঘাঁটিতে বিশাল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে একটি বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই দাবি করেছে। আইআরজিসি জানিয়েছে যে, আজ মঙ্গলবার (৩ মার্চ) হামলায় ২০টি ড্রোন এবং তিনটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
তাদের দাবি, বিমান ঘাঁটির প্রধান কমান্ড ও সদর দপ্তর ভবন ধ্বংস করা হয়েছে এবং একটি জ্বালানি ট্যাঙ্কে আগুন লাগানো হয়েছে। তবে, এই ঘটনায় বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।
প্রসঙ্গত, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে যৌথভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার শক্তি ইসরায়েল হামলা চালিয়েছে। দেশটির গণমাধ্যম নিশ্চিত করেছে যে হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তারপর থেকে, তেহরান প্রতিশোধ হিসেবে সৌদি আরবে মার্কিন অবকাঠামো এবং ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

