দেশজুড়ে

ফেনীতে দুটি মালবাহী ট্রাকের সংঘর্ষ, আহত ১

ফেনীতে দুটি মালবাহী ট্রাকের সংঘর্ষ। ঘটনায় একজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকার চৌধুরী বাজার পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এই ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক রুহুল মহসেন সুজন জানান, মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুজন হাসপাতালে আসেন। তাদের একজনকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে। অন্যজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কারও অবস্থাই আশঙ্কাজনক নয়।