দেশজুড়ে

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সবুজ মিয়া (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার জগতবের ইউনিয়নের শমশেরনগর সীমান্তে এই ঘটনা ঘটে।
নিহত সবুজ মিয়া জগতবের ইউনিয়নের পচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। স্থানীয় বাসিন্দা ও সীমান্ত সূত্রে জানা গেছে, আজ সকালে তিস্তা ব্যাটালিয়ন-৬১ বিজিবির অধীনে শমশেরনগর সীমান্তের ৮৬৪/৫ নম্বর মেইন পিলারের বিপরীতে ভারতের অভ্যন্তরে শপিং নামক স্থানে এই ঘটনা ঘটে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সীমান্তে এমন ঘটনার খবর পেয়েছি। তবে বিজিবি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আমি শুনেছি যে এই ঘটনা নিয়ে বিজিবি এবং বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হতে পারে।”