রাজনীতি

নির্বাচিত সংসদ জনগণের কাছে জবাবদিহি করবে: আমির খসরু

বিএপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এত বছর পর একটি নির্বাচিত সংসদ হয়েছে। এটি সবচেয়ে আনন্দের বিষয়। বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে এবং সংসদে প্রতিনিধি নির্বাচন করতে সক্ষম হয়েছে, যা জনগণের কাছে জবাবদিহি করবে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
আমির খসরু বলেন, নির্বাচিত হওয়ার আনন্দের সাথে বাংলাদেশের জনগণের সাংবিধানিক, রাজনৈতিক, গণতান্ত্রিক অধিকার জড়িত। তাই আজ একটি আনন্দের দিন, আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি। জনগণের মালিকানার জন্য আমরা এত বছর ধরে সংগ্রাম করেছি, আমরা মনে করি আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, গণতন্ত্রের মূলমন্ত্র হলো জনগণ স্বাধীনভাবে কথা বলতে পারে, প্রতিনিধি নির্বাচন করতে পারে এবং তাদের জবাবদিহিতার আওতায় আনতে পারে। তিনি সংসদের সকল সদস্যকে বিষয়টি বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানান।
বিএনপি নেতা বলেন, আমরা সবসময় সংবিধানের কথা বলি। সংসদ সাংবিধানিকভাবে পরিচালিত হওয়া উচিত। কে শপথ নেবে, কে নেবে, কে শপথ নেবে না, এটা তাদের ব্যক্তিগত বিষয়। আমরা নির্বাচিত হয়েছি, তাই আমরা মনে করি, যদি আমাদের জনগণের প্রতি শ্রদ্ধা দেখাতে হয়, তাহলে আমাদের শপথ নিতে হবে এবং সংসদে বসতে হবে।