রাজনীতি

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ষড়যন্ত্র করা হচ্ছে: জামায়াতের নায়েবে আমির

জামায়াত-এ-ইসলামির নায়েবে আমির ডাঃ সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ষড়যন্ত্র করা হচ্ছে। গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাই তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রামের চান্দকারা সেকান্দার আলী উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। ডাঃ তাহের বলেন, জামায়াত ও তার জোটের লক্ষ্য হলো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলা। তিনি আরও সতর্ক করে বলেন, নির্বাচনের দিন যদি কেউ কেন্দ্র দখল করতে চায়, তাহলে তাদের হাত ভেঙে দেওয়া হবে।