তেহরানে শতবর্ষী চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা
ইরানের রাজধানী তেহরানে অবস্থিত শতবর্ষী চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান ‘পাস্তুর ইনস্টিটিউট অফ ইরান’ হামলার শিকার হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় প্রতিষ্ঠানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ একটি পোস্টে এই হামলাকে “বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থার ওপর সরাসরি আঘাত” হিসেবে বর্ণনা করেছেন।
তিনি বলেন, ১৯২০ সালে প্রতিষ্ঠিত এই গবেষণা কেন্দ্রটি আন্তর্জাতিক স্বাস্থ্য খাতে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত হয়।‘এক্স’-এ পোস্ট করা ছবিতে ভবনটির বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হতে এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হতে দেখা গেছে।
সূত্র: আল জাজিরা

