জাতীয়

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আব্দুস সালামের দায়িত্ব গ্রহণ

বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম আনুষ্ঠানিকভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তিনি স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে, গতকাল (সোমবার) রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। যুগ্ম-সচিব মাহবুবা আইরিন এই সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রম এবং নাগরিক সেবা কার্যক্রম আরও ত্বরান্বিত করার জন্য এই নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন কার্যক্রম এবং নগর ব্যবস্থাপনার নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।