আন্তর্জাতিক

ট্রেন ভ্রমণ এড়াতে ইরানিদের প্রতি আইডিএফের জরুরি সতর্কতা

দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আজ মঙ্গলবার সকালে (৭ এপ্রিল) ইরানি নাগরিকদের প্রতি একটি ‘জরুরি সতর্কতা’ জারি করেছে। এই সতর্কবার্তায় ইরানিদের আজ (৭ এপ্রিল) ইরানি সময় রাত ৯টা পর্যন্ত সারাদেশে ট্রেন এবং রেললাইন এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
ফারসি ভাষায় লেখা পোস্টটিতে বলা হয়েছে, ‘প্রিয় নাগরিকবৃন্দ, আপনাদের নিরাপত্তার স্বার্থে আমরা অনুরোধ করছি যে, এখন থেকে রাত ৯টা (ইরানি সময়) পর্যন্ত আপনারা ইরানের সর্বত্র ট্রেনে ভ্রমণ থেকে বিরত থাকুন।’ তারা আরও সতর্ক করেছে যে, ট্রেন বা রেললাইনের কাছাকাছি থাকা নাগরিকদের জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে।
এর আগে গতকাল, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন যে, ইরানে ‘সন্ত্রাসী শাসনের জাতীয় অবকাঠামোতে পূর্ণ শক্তিতে আঘাত হানা অব্যাহত রাখার’ জন্য আইডিএফকে নির্দেশ দেওয়া হয়েছে।