ট্রাম্পের হুমকির পর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ বিষয়ক ভাষণ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওয়াশিংটন সময় অনুযায়ী গতকাল বুধবার রাতে (১ এপ্রিল) হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প মারাত্মক আঘাত হেনে ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার হুমকি দেন।
ট্রাম্প আরও দাবি করেন যে, ইরানের সামরিক সক্ষমতা প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্টের ভাষণের পরপরই ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, দেশের উত্তরাঞ্চল জুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানিয়েছে যে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। হামলা প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
সূত্র: আল-জাজিরা

