দেশজুড়ে

জ্বালানি না থাকায় সিলেট পেট্রোল পাম্পের কর্মচারীকে হুমকি

সিলেট: জ্বালানি না থাকায় সিলেটে এক পেট্রোল পাম্পের কর্মচারীকে মারধর ও বেঁধে রাখার হুমকি দিয়েছেন রবিউল খান নামের এক মোটরসাইকেল আরোহী।
ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে এবং তার অশালীন আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে রবিউল খানকে কর্মচারীদের গালিগালাজ করতে এবং তার বাড়িতে বেঁধে রাখার হুমকি দিতে দেখা যায়। তিনি স্থানীয় ভাষায় বলেন, ” ইনো ব্যবসা করতে অইলে তেল দিতে অইবো, ইকান মগের মুল্লুক নায়।”
পাম্পে পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও, ওই যুবকের বেআইনি আচরণের প্রতি পুলিশ উদাসীন ছিল বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। ঘটনাটি এবং ভিডিওটি এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, যা স্থানীয় ও নেটিজেনদের উদ্বিগ্ন করে তুলেছে।