দেশজুড়ে

জামালপুরে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

জামালপুরের মেলান্দ উপজেলায়, পারিবারিক কলহের জের ধরে ছোট সৎ ভাইয়ের রড দিয়ে আঘাতের পর মাথার খুলি ফেটে যাওয়ায় বড় ভাই মো. মাসুদ (৩০) মারা গেছেন। গতকাল শনিবার (৭ মার্চ) রাত ৮:৩০ মিনিটে উপজেলার নয়ানগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মো. মাসুদ একই এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে। অভিযুক্ত মো. হাসিব (২৬) একই এলাকার মোমিনের ছেলে। তারা একই মায়ের সন্তান।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিনের পারিবারিক কলহের জের ধরে গতকাল রাতে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে হাসিব লোহার রড দিয়ে মাসুদের মাথায় আঘাত করে গুরুতর আহত করে। তার খুলি ফেটে যায়। পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় মাসুদকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ আরিফুর ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মেলান্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবায়দুর হক বলেন, “তারা একই মায়ের সন্তান। বাড়ি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার রাতে হঠাৎ করেই এই ঘটনা ঘটে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”