জাতীয়

জামায়াত আমীরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের প্রোগ্রামার ছারওয়ার আলমের জামিন

বাংলাদেশ জামায়াত-ই-ইসলামির আমির ডাঃ শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো নারী-বিদ্বেষমূলক পোস্টের মামলায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছারওয়ার আলমকে জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আওলাদ হোসেন জুনাইদ আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারী) এই আদেশ দেন।
এর আগে, গত শনিবার (৩১ জানুয়ারী) রাতে বাংলাদেশ জামায়াত-ই-ইসলামির আমির ডাঃ শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো একটি পোস্টের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে কর্মজীবী নারীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য সম্বলিত একটি পোস্ট আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।
জামায়াত-ই-ইসলামি আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছারওয়ার আলমকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তাকে গ্রেপ্তার করেছে।