‘জামায়াতের এমপিরা করমুক্ত গাড়ি এবং সরকারি প্লট নেবেন না’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, জামায়াতের নির্বাচিত এমপিরা করমুক্ত গাড়ি এবং সরকারি প্লট নেবেন না। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি তার যাচাইকৃত ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। শিশির মনির বলেন, পূর্বের ঘোষণা অনুযায়ী, আমাদের এমপিরা করমুক্ত গাড়ি এবং সরকারি প্লট নেবেন না, ইনশাআল্লাহ।
নির্বাচনের আগে জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান ঘোষণা করেছিলেন যে, ভবিষ্যতে আমাদের কেউ যদি এমপি নির্বাচিত হন, তাহলে তাদের কেউ সরকারি প্লট নেবেন না এবং করমুক্ত গাড়ি চালাবেন না।
জামায়াত মনোনীত প্রার্থী আইনজীবী শিশির মনির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসন (দিরাই-শাল্লা) থেকে নির্বাচনে হেরে গেছেন। বিএনপির প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী তার আসনে জয়ী হয়েছেন।

