চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ জন নিহত
চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় কমপক্ষে তিনজন আহত হয়েছেন। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের পাঠাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন মো. বজলুর রহমান (২০), মো. মিনহাজ (২২) এবং মো. শুভ (২০)। তবে নিহতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে বোমা তৈরির সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। বিস্ফোরণে বাড়ির ইটের দেয়াল ভেঙে পড়েছে। টিনের ছাদ উড়ে গেছে। এই ঘটনায় আরও আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

