কমল সোনার দাম, ভরি কত?
বিশ্ববাজারে উত্তেজনার মধ্যেও দেশীয় বাজারে সোনার দাম কমেছে। টানা ৬ বার দাম বাড়ানোর পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি ৯,২১৪ টাকা কমিয়েছে। আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর। বাজুস আজ বুধবার (৪ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম কমেছে। ফলে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে, বাজুস ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা করেছে। গত শনিবারের পর সোমবারও সোনার দাম বাড়ানো হয়েছে। এর ফলে, প্রতি ভরি ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম বেড়ে ২ লক্ষ ৭৪ হাজার ১০৪ টাকা হয়েছে।
গত সপ্তাহে সোনার দাম দুবার বাড়ানো হয়েছিল। দুই দফায় সেবারের দাম ৫,৪৮২ টাকা বাড়ানো হয়েছিল। এবার এক দফায় ৪,০০০ টাকারও বেশি বেড়েছে। এ বছর এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৩৭ বার সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ২৪ বার বাড়ানো হয়েছে; ১৩ বার কমানো হয়েছে।

