দেশজুড়ে

কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন: ৬ জনের মরদেহ উদ্ধার

ঢাকা কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আত্মীয়দের অভিযোগ, এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিস গতকাল শনিবার (৪ এপ্রিল) সারারাত ধরে উদ্ধার অভিযান চালিয়েছে। নিখোঁজদের উদ্ধারে আজকেও উদ্ধার অভিযান চলবে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কামরুল হাসান জানান, ৭০ শতাংশ জায়গায় অভিযান সম্পন্ন হয়েছে। বহু শ্রমিক নিখোঁজ রয়েছেন দাবি করে আত্মীয়রা পোড়া কারখানার সামনে অপেক্ষা করছেন। ফায়ার সার্ভিস কারখানার হাজিরা তালিকা খতিয়ে দেখছে। আজকেও উদ্ধারকাজ চালানো হবে। এর আগে গতকাল দুপুর ১২টার দিকে লাইটার কারখানাটিতে আগুন লাগে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।