জাতীয়

এই সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী এএনএম এহসানুল হক মিলন বলেছেন, জ্বালানি সংকট মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস চালুর বিষয়ে আগামী কয়েকদিনের মধ্যে অংশীজনদের সঙ্গে বৈঠকের পর আগামী বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ রবিবার (৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা। জ্বালানি সাশ্রয়ের জন্য সবাই কিছু না কিছু করছে। আমাদেরও তা করতে হবে। আমরা খুব শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেব।
তিনি আরও বলেন, আমরা বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করছি। আমরা তাদের মতামত নেওয়ার ব্যবস্থা করব। তাদের মতামত অনুযায়ী শীঘ্রই মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।