জাতীয়

উপদেষ্টা পরিষদের বিশেষ সভা চলছে

গণভোট অধ্যাদেশ ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় সভা শুরু হয়।
এর আগে, উপদেষ্টা পরিষদ ২০ নভেম্বর তাদের সভায় গণভোট আইন অনুমোদন করে। জাতীয় ঐক্যমত্য কমিশন কর্তৃক সুপারিশকৃত সংস্কার প্রস্তাবগুলির উপর জনসাধারণের মতামত গ্রহণের জন্য সরকার আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের দিন একটি গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এই গণভোট আয়োজনের জন্য একটি আইন প্রণয়ন করতে হবে। সেই সময় সরকার জানিয়েছে যে, কয়েক কর্মদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ আকারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এ বিষয়ে আজ উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হচ্ছে।