দেশজুড়ে

ঈদের ছুটি শেষে কাজে ফিরছেন মানুষ

ঈদের ছুটি শেষে দক্ষিণাঞ্চলের মানুষজন তাদের কাজে যোগ দিতে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন। সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের আনাগোনা। সন্ধ্যায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো ভোরবেলা সদরঘাট টার্মিনালে এসে পৌঁছায়।
এ সময় যাত্রীরা জানান, তারা নির্ধারিত ভাড়ায় এবং কোনো সমস্যা ছাড়াই ফিরতে পেরেছেন। কেউ ফিরছেন পরিবারের সঙ্গে, কেউ বা একা জীবিকার সন্ধানে।
যাত্রীরা আরও জানান, পুরো পরিবারের সঙ্গে উৎসব উদযাপন করে তারা কোনো সমস্যা ছাড়াই ঢাকায় ফিরেছেন। সরকার ঘোষিত ঈদের ছুটি ছিল ১৭ থেকে ২৩ তারিখ পর্যন্ত।