ইসরায়েল আবারও কাতারের গণমাধ্যম কার্যালয়ে হামলা চালিয়েছে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ৩০ দিন ধরে ইরানে আগ্রাসন চালাচ্ছে। এতে ওয়াশিংটন ও তেল আবিবের বাহিনীর হামলায় বহু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুই হাজারেরও বেশি নাগরিক নিহত হয়েছেন। এবার ইসরায়েলি বাহিনী আবারও কাতারের একটি গণমাধ্যম কার্যালয়ে হামলা চালিয়েছে। আজ রবিবার (২৯ মার্চ) সম্প্রচার সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় কাতারের গণমাধ্যম প্রতিষ্ঠান আল আরাবির তেহরান কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির মতে, এই হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম চ্যানেল এক্সে (পূর্বতন টুইটার) জানিয়েছে, “রাজধানী তেহরানে আল আরাবি টিভি ভবনে একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সরাসরি সম্প্রচার বন্ধ করতে বাধ্য হতে হয়েছে।” ভবনটির ভেতর থেকে পাওয়া ফুটেজে ভাঙা কাচ, ধ্বংসস্তূপ এবং ক্ষতিগ্রস্ত সরঞ্জাম দেখা গেছে। অন্যদিকে, বাইরের ছবিতে দেখা গেছে রাস্তাঘাট ধ্বংসস্তূপে ভরা এবং আশেপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই।

