আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর সাথে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, ইরানের সাথে চলমান যুদ্ধ কখন বন্ধ করা হবে সে বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে পারস্পরিক সিদ্ধান্তের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গতকাল রবিবার (৮ মার্চ) ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধ শেষ করার বিষয়ে নেতানিয়াহুর মতামত নেওয়া হবে। আমি মনে করি এটি পারস্পরিক বিষয়। আমরা সঠিক সময়ে সিদ্ধান্ত নেব।’
এদিকে, ইরান-মার্কিন-ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলতে শুরু করেছে। আজ সোমবার (৯ মার্চ) এশিয়ান বাজারে লেনদেন শুরু হওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আজ এশিয়ান বাজারে লেনদেন শুরু হওয়ার পর তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে।