আন্তর্জাতিক

ইরানের তেল স্থাপনায় হামলা ইসরায়েল

তেহরান এবং পার্শ্ববর্তী শহর কারাজ সহ বেশ কয়েকটি তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রথমবারের মতো ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালালো ইসরায়েল। স্থানীয় সময় গতকাল শনিবার (৭ মার্চ) রাতে এই হামলা চালানো হয়।
ইরানের তেল মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, তেহরান এবং আলবোর্জ প্রদেশের একাধিক তেল ডিপো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীও হামলার কথা স্বীকার করেছে এবং দাবি করেছে যে, জ্বালানি সংরক্ষণ কেন্দ্র এবং কমপ্লেক্সগুলো ইরানি সেনাবাহিনী ব্যবহার করেছে। দক্ষিণ তেহরানের শাহর-ই-রে জেলায় যে তেল ডিপোতে হামলা চালানো হয়েছে তা শহরের প্রধান তেল শোধনাগারের ঠিক পাশেই অবস্থিত।