ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হেনেছে
কিছু ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে যে, ইরান থেকে ছোড়া অন্তত একটি ক্ষেপণাস্ত্র দেশের কেন্দ্রীয় অংশে আঘাত হেনেছে। তবে, এটি সরাসরি আঘাত নাকি বিস্ফোরক টুকরো থেকে ক্ষয়ক্ষতি তা এখনও স্পষ্ট নয়। মধ্য ও দক্ষিণ ইসরায়েল জুড়ে বিমান হামলার সতর্কতা জারি হওয়ার পর, একটি স্থানীয় সংবাদপত্র জানিয়েছে যে, মধ্য ইসরায়েলের একটি স্থানে আঘাত হেনেছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
আরেকটি ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে যে, মধ্য ইসরায়েলের কমপক্ষে দুটি স্থানে আঘাত হেনেছে। তবে, হামলায় তাৎক্ষণিকভাবে আহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক সূত্রের বরাত দিয়ে দেশটির সামরিক রেডিও জানিয়েছে যে, তেল আবিবের আশেপাশের এলাকায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

