আন্তর্জাতিক

আমি খামেনিকে হত্যা করেছি, আমাকে হত্যা করার আগেই: ট্রাম্প

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আমাকে হত্যা করার আগেই তাকে আমি হত্যা করেছি।” মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এই কথা বলেন।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “তারা (ইরান) দুবার চেষ্টা করেছিল। কিন্তু আমিই প্রথমে আঘাত করেছিলাম।” ট্রাম্পের মন্তব্য ২০২৪ সালে ইরান-সম্পর্কিত একটি হত্যা প্রচেষ্টার কথা উল্লেখ করে বলে মনে করা হচ্ছে, যেখানে তাকে লক্ষ্য করে হামলা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলায় ইরান ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। ইরানি গণমাধ্যম নিশ্চিত করেছে যে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই হামলায় নিহত হয়েছেন। গতকাল রবিবার (১ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এবং ফার্স নিউজ এজেন্সি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
খামেনির মৃত্যুর জন্য দেশটির সরকার সাত দিনের সরকারি ছুটি এবং ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল