দেশজুড়ে

আড়াইহাজারে মাদক সেবন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাফাত (৩০) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ও দণ্ডাদেশ দিয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে সাতগ্রাম ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় পরিচালিত এক অভিযানে তাকে ১০০ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান ইমন। তিনি জানান, অভিযান চলাকালে মাদক সেবনরত অবস্থায় রাফাতকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করা হলে তাৎক্ষণিকভাবে এই দণ্ডাদেশ দেওয়া হয়। এ সময় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।