আকিজ গ্রুপে ১৫ জন কর্মী নিয়োগ, ৩৫ বছর বয়সেও আবেদনের সুযোগ
আকিজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস লিমিটেড সহকারী কর্মকর্তা/কর্মচারী (উৎপাদন) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গতকাল ৩১ জানুয়ারী থেকে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। আবেদনপত্র জমা দেওয়া যাবে আগামী ১২ ফেব্রুয়ারী পর্যন্ত। প্রার্থীর বি.এসসি ডিগ্রি থাকতে হবে।
প্রতিষ্ঠানের নাম: আকিজ প্লাস্টিকস লিমিটেড
পদে নাম: সহকারী কর্মকর্তা/কর্মচারী (উৎপাদন)
জনবল নিয়োগ: ১৫ জন
শিক্ষাগত যোগ্যতা: বি.এসসি
অন্যান্য যোগ্যতা: বিশ্লেষণাত্মক এবং যোগাযোগ দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
চাকরির ধরণ: ফুলটাইম
প্রার্থীর ধরণ: পুরুষ এবং মহিলা (উভয়)
বয়সসীমা: ২৪ থেকে ৩৫ বছর
কাজের স্থান: সুনামগঞ্জ (ছাতক)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ভবিষ্য তহবিল, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ১২ ফেব্রুয়ারি ২০২৬

