রাজনীতি

আওয়ামী লীগ না থাকায় ‘৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব সংসদে নেই’—রুমিন

এবার সংসদে আওয়ামী লীগ নেই এটাকে আপনি কীভাবে দেখছেন? – সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগর আংশিক) আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, “এবার দেশের ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব থাকবে না, এটা মাথায় রেখে আমাদের সংসদে বসতে হবে।” এ সময় তিনি আরও বলেন, “আগে সংসদে বিএনপি ছিল না, এখন আওয়ামী লীগ এবং বামপন্থী দল নেই।” উল্লেখ্য, আজ রুমিন ফারহানা কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, তিনি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।